মতবিনিময় সভায় বক্তব্য দেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে
আগামী বছরের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে এবং ২০ শতাংশ রিটেইল বা খুচরা ব্যাংকিং খাতে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।একই সঙ্গে করপোরেট খাতে ব্যাংকের বিনিয়োগের অংশ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর জোর দেন তিনি।
গভর্নর বলেন, ভবিষ্যতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত।চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি–মার্চ) মুদ্রানীতি সামনে রেখে মতবিনিময় সভায় গভর্নর মোস্তাকুর রহমান এসব কথা বলেন। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ব্যবসায়ীনেতারা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদহার কমানোর পরামর্শ দেন।
ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার দাবিও করেন তাঁরা।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।